News71.com
 Bangladesh
 05 May 24, 11:41 PM
 96           
 0
 05 May 24, 11:41 PM

তাপদাহ থেকে সুরক্ষাবিষয়ক জাতীয় নির্দেশনা প্রকাশ

তাপদাহ থেকে সুরক্ষাবিষয়ক জাতীয় নির্দেশনা প্রকাশ

 

নিউজ ডেস্কঃ তাপদাহ থেকে সুরক্ষার জন্য কী কী করতে হবে, তা জানিয়ে প্রথমবারের মতো জাতীয় গাইডলাইন বা নির্দেশনা প্রকাশ করেছে সরকার। আজ রোববার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর এটি প্রকাশ করে। এতে ১৭টি অধ্যায়ের মাধ্যমে গরম থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, কেউ গরমজনিত অসুস্থতার শিকার হলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কী করতে হবে, সে পরামর্শ দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলে স্বাস্থ্যকর্মীরা কী ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা নেবেন, সেটাও তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় গাইডলাইনের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই গরমের মধ্যে রোগী ব্যবস্থাপনায় হাসপাতালগুলো ফাঁকা রাখতে হবে। ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাই গরমে কী করা যাবে, তা নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন