News71.com
 Bangladesh
 05 May 24, 11:43 PM
 145           
 0
 05 May 24, 11:43 PM

সীমান্ত লাগোয়া জান্তার হেডকোয়ার্টার দখলে নিলো আরাকান আর্মি॥

সীমান্ত লাগোয়া জান্তার হেডকোয়ার্টার দখলে নিলো আরাকান আর্মি॥

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি (এএ)। ঘাঁটিটি জান্তার বর্ডার গার্ড হেডকোয়ার্টার। গত শুক্রবার রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর আরাকান আর্মির সৈন্যরা মংডু শহরে প্রবেশ করেছে। এর আগে মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে কি কান পাইন ক্যাম্প আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা। ঘাঁটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, জান্তা এখনও শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন গণমাধ্যমগুলো বলছে, প্রায় ৫০ জন জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। ইরাবতিরর খবরে বলা হয়েছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনও পুলিশ সদর দপ্তরকে পাহারা দিচ্ছে। তবে ইরাবতি রিপোর্টগুলো যাচাই করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন