News71.com
 Bangladesh
 06 May 24, 12:03 AM
 140           
 0
 06 May 24, 12:03 AM

উপজেলা নির্বাচন॥ ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

উপজেলা নির্বাচন॥ ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা


নিউজ ডেস্কঃ ষষ্ঠ উপজেলা নির্বাচন ‘সুষঠুভাবে’ সম্পন্ন করার লক্ষ্যে চারটি ধাপে এই নির্বাচনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।এই ধাপে দেশের ১৫০টি উপজেলায় ভোটগ্রহণ হবে।এই নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।ইসির নির্দেশনা পেয়ে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ রাখতে ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী, নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৭ মে দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ মে দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এদিকে ৬ মে দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৯ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন