News71.com
 Bangladesh
 06 May 24, 09:02 AM
 140           
 0
 06 May 24, 09:02 AM

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি দেবে এআই মুখপাত্র ‘ভিক্টোরিয়া’॥

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি দেবে এআই মুখপাত্র ‘ভিক্টোরিয়া’॥


আন্তর্জাতিক ডেস্কঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার জন্য গত ১ মে ভিক্টোরিয়া শি নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মুখপাত্র উন্মোচন করেছে ইউক্রেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মন্ত্রণালয় বলেছে, ‘ইতিহাসে প্রথমবারের মতো’ বিবৃতি পড়ার জন্য ডিজিটাল মুখপাত্র ব্যবহার করবে কিয়েভ। তবে বিবৃতিগুলো মানুষই লিখে দেবে। এরইমধ্যে মুখপাত্রকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভিক্টোরিয়া শি কালো স্যুট পরে কথা বলছে। শি নিজেকে ‘ডিজিটাল ব্যক্তি’ হিসেবে পরিচয় করিয়ে দেয়। এ সময় হাত ও মাথা নাড়িয়ে কথা বলছিল ভিক্টোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শির দেওয়া বিবৃতিগুলো কোনো এআই দিয়ে তৈরি করা হবে না, বরং মানুষই এগুলো দেখবে ও যাচাই করবে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, নতুন মুখপাত্র একটি ‘প্রযুক্তিগত অর্জন, যা বিশ্বের কোনো কূটনৈতিক সেবা এখনো করতে পারেনি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন