News71.com
 Bangladesh
 06 May 24, 10:18 PM
 136           
 0
 06 May 24, 10:18 PM

আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোন পরিকল্পনা নেই॥ সংসদে জনপ্রশাসনমন্ত্রী

আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোন পরিকল্পনা নেই॥ সংসদে জনপ্রশাসনমন্ত্রী


নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে বয়সসীমা বাড়ানোর একটি পত্র পেয়েছেন। এটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। আপাতত বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আরও আলোচনা–পর্যালোচনা করে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে। সোমবার (৬ মে) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম ও ফরিদা ইয়াসমিনের পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে জনপ্রশাসনমন্ত্রী এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন