
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় চাকরিতে প্রতারণার শিকার হয়ে মাসের পর মাস দুর্ভোগে রয়েছে হাজারো বাংলাদেশি। তাদের এই দুর্দশার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অফ ড্রাগস অ্যান্ড ক্রাইম। তারা জানিয়েছে, মালয়েশিয়াতে আটকে পড়াদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করতে সর্বদা প্রস্তুত। এসব সহায়তার মধ্যে রয়েছে, ন্যায়বিচার ও মৌলিক সেবায় প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি পরিস্থিতির অধিকার-ভিত্তিক ও টেকসই সমাধান খুঁজে বের করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা যা সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা।