News71.com
 Bangladesh
 07 May 24, 10:37 AM
 144           
 0
 07 May 24, 10:37 AM

দেশে গত তিন মাসে বেকার বেড়েছে আড়াই লাখ॥বিবিএস

দেশে গত তিন মাসে বেকার বেড়েছে আড়াই লাখ॥বিবিএস

 

নিউজ ডেস্কঃ গত বছরের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে বেকার বেড়েছে প্রায় আড়াই লাখ। বছরের প্রথম তিন মাসে নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে এসব তথ্য উঠে এসেছে। যদিও বাস্তবে এই বেকারের সংখ্যা অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল সোমবার চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৯০ হাজার, যা তার আগের প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেকারের সংখ্যা ছিল সাড়ে ২৩ লাখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন