News71.com
 Bangladesh
 09 May 24, 04:19 PM
 130           
 0
 09 May 24, 04:19 PM

৭ টাকা বাড়িয়ে ডলারের নতুন দাম ১১৭ টাকা নির্ধারণ॥

৭ টাকা বাড়িয়ে ডলারের নতুন দাম ১১৭ টাকা নির্ধারণ॥

 

 

 

নিউজ ডেস্ক: ডলারের অফিসিয়াল মূল্য ৭ টাকা বাড়িয়ে ১১০ থেকে ১১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (৮ মে) ব্যাংকগুলোকে ১১৭ টাকায় মার্কিন ডলার ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এ পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। ফলে, তফসিলি ব্যাংকগুলো সিপিএমআরের আশপাশে মার্কিন ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে এবং আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন