News71.com
 Bangladesh
 09 May 24, 04:19 PM
 127           
 0
 09 May 24, 04:19 PM

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কটে সাংবাদিকগণ॥

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কটে সাংবাদিকগণ॥

 

 

 

নিউজ ডেস্ক: সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। গতকাল বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন। উল্লেখ্য সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন