News71.com
 Bangladesh
 11 May 24, 06:17 PM
 143           
 0
 11 May 24, 06:17 PM

সরকারি হাসপাতালে অবৈধ ক্যানটিন ও ওষুধের দোকান থাকবে না॥চালু হবে মডেল ফার্মেসি

সরকারি হাসপাতালে অবৈধ ক্যানটিন ও ওষুধের দোকান থাকবে না॥চালু হবে মডেল ফার্মেসি

 

 

নিউজ ডেস্ক:  সরকারি পর্যায়ে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে অবৈধ ফার্মেসি, ক্যানটিন ও ক্যাফেটেরিয়া বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।  চিঠিতে বলা হয়েছে, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, অবৈধ, অনুমোদনহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যানটিন, ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে বকেয়া পাওনা আদায়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।  এ ছাড়া সরকারি হাসপাতালের অভ্যন্তরে নতুনভাবে কোনো ফার্মেসি, ক্যানটিন ও ক্যাফেটেরিয়া স্থাপনে অনুমতি দেওয়া যাবে না। যাদের চুক্তির মেয়াদ রয়েছে, মেয়াদান্তে চুক্তি আর নবায়ন না করতে নির্দেশ দেওয়া হলো। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন