News71.com
 Bangladesh
 11 May 24, 06:22 PM
 129           
 0
 11 May 24, 06:22 PM

এই সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ॥ বিএনপি নেতা গয়েশ্বর

এই সরকারকে নিয়ন্ত্রণ করছে প্রতিবেশী দেশ॥ বিএনপি নেতা গয়েশ্বর

নিউজ ডেস্ক: বিভিন্ন দাবিতে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন নেতাকর্মীরা।  সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে। ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের ওপর নির্ভর করছে। ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) কথায় তা প্রমাণিত।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সামবেশ ও মিছিলের আয়োজন করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন