News71.com
 Bangladesh
 12 May 24, 11:24 PM
 123           
 0
 12 May 24, 11:24 PM

৪২.৪৬ শতাংশ খেলাপি ঋনের বোঝা নিয়ে সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বিডিবিএল॥

৪২.৪৬ শতাংশ খেলাপি ঋনের বোঝা নিয়ে সোনালী ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বিডিবিএল॥


নিউজ ডেস্কঃ অনেকটা নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে অবশেষে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার চুক্তি করল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এর ফলে বিডিবিএলের ৪২ দশমিক ৪৬ শতাংশ খেলাপি ঋণের দায় এখন সোনালী ব্যাংকের ওপর বর্তাবে। যেখানে সোনালী ব্যাংকের বিদ্যমান খেলাপি ১৪ দশমিক ১৩ শতাংশ। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঞ্চালনায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও সরকার পরিচালিত বিডিবিএলের একীভূতকরণের লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়। এ সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আফজাল করিম, বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন