News71.com
 Bangladesh
 12 May 24, 11:42 PM
 146           
 0
 12 May 24, 11:42 PM

অন্তর্বাসে ডিভাইস লুকিয়ে ১০ মিনিটেই শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা॥

অন্তর্বাসে ডিভাইস লুকিয়ে ১০ মিনিটেই শেষ হতো চাকরির নিয়োগ পরীক্ষা॥


নিউজ ডেস্কঃ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগসহ (তৃতীয় ধাপ) সরকারি অন্তত নয়টি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার পরীক্ষার্থী। অন্তর্বাসে লুকিয়ে রাখা অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম বা স্পাই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তাঁরা এ জালিয়াতি করতেন। ডিভাইসের মাধ্যমে বাইরে চলে যেত প্রশ্ন। উত্তর শুনে তাঁরা ১০ মিনিটে এমসিকিউ দাগিয়ে ফেলতেন। পরীক্ষায় উত্তীর্ণের শর্তে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কাজ করে আসছিল একটি চক্র। চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ মে) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানান। গন রেপ্তাররা হলেন মো. জুয়েল খান, মো. রাসেল, মো. মাহমুদুল হাসান শাকিল, মো. আব্দুর রহমান, মো. আরিফুল ইসলাম, মো. আজহারুল ইসলাম ও মো. মাসুম হাওলাদার। তাঁদের কাছ থেকে বিশেষভাবে প্রস্তুত করা জিএসএম সুবিধাসংবলিত ১০টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, সাতটি মোবাইল ও ১০টি সিম কার্ড এবং একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন