News71.com
 Bangladesh
 12 May 24, 11:46 PM
 119           
 0
 12 May 24, 11:46 PM

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫করার দাবীতে আন্দোলনকারী ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা॥

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫করার দাবীতে আন্দোলনকারী ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা॥


নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের মধ্যে ৫০০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। আজ রবিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা ও আত্মহত্যার হুমকিসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এসআই এস এম এলিস মাহমুদ বাদী হয়ে ১১ মে মামলার এজাহার দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, সরকারি চাকরিতে আবেদনের বসয়সীমা ৩৫ চাই’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসামিরা সভা, মিছিল ও মিটিং করেন। তারা টিএসসি থেকে শাহবাগ মোড় ঘেরাও করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যানার ফেস্টুন, জীবননাশকারী পদার্থ, দাহ্য জ্বালানিসহ আত্মহত্যার স্লোগান ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরির সামনে পাকা রাস্তার ওপর আসেন। পুলিশ তাদের নিবৃত করতে সড়কে লোহার ব্যারিকেড দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন