News71.com
 Bangladesh
 13 May 24, 10:07 PM
 115           
 0
 13 May 24, 10:07 PM

সাম্প্রদায়িকতা রুখতে প্রয়োজন দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ॥পররাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িকতা রুখতে প্রয়োজন দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ॥পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতাকে রুখে দিতে এবং দেশাত্মবোধ, উন্নয়ন ও মানবতাকে তুলে ধরতে প্রান্তিক জনপদসহ সারাদেশে সাংস্কৃতিক গণজাগরণ দরকার। তাহলে দেশ এগিয়ে যাবে।সোমবার (১৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ সম্পাদিত ‘পদ্মা ব্রিজ: এন এপিক একমপ্লিশমেন্ট’ গ্রন্থ এবং হাসানুজ্জামান মাসুম রচিত ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ দেশাত্মবোধক ভিডিও সংগীত উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ গানটিতে কন্ঠ দিয়েছেন সুরকার কিশোর দাস, জয় শাহরিয়ার, জাকিয়া কর্নিয়া ও এলিটা করিম এবং ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত।পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহরিয়ার আলম এবং অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় গ্রন্থ ও দেশাত্মবোধক ভিডিও সংগীতটির ওপর আলোকপাত করেন। গবেষক ড. শিহাব শাহরিয়ার ও গীতিকার হাসানুজ্জামান মাসুম এ সময় বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন