News71.com
 Bangladesh
 13 May 24, 10:07 PM
 121           
 0
 13 May 24, 10:07 PM

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ॥হাইকোর্ট

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আসামিদের কনডেম সেলে রাখা অবৈধ॥হাইকোর্ট


নিউজ ডেস্কঃ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখাকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলকোডের ৯৮০ বিধি অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ মে) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। ২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। ওই রিট শুনানি করে ২০২২ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন