
নিউজ ডেস্কঃ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ থাকার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান বলেন, ‘দুদকের আইনজীবী বলেছেন ক্রম অনুযায়ী অনুসন্ধান করা হবে। আমরা কয়েকদিন অপেক্ষা করে অন্য কোনো বেঞ্চে যাবো কি না সিদ্ধান্ত নেব।’ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। গত ৮ মে রিটটি করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।