
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় আমেরিকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলেন, নির্বাচনের পরে উনারা আমাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চান। অনেকগুলো খাতে তারা কাজ করতে চান। নির্বাচনের আগে উনাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আলোচনায় হয়নি। আমরা চাচ্ছি আমেরিকার সঙ্গে যেন আমাদের সম্পর্কটা ভালো হয়।