News71.com
 Bangladesh
 15 May 24, 10:55 PM
 125           
 0
 15 May 24, 10:55 PM

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু॥ নতুন করে হাসপাতালে ভর্তি ২১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু॥ নতুন করে হাসপাতালে ভর্তি ২১


নিউজ ডেস্কঃ দেশে ফের এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে তিনজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১ জন। বুধবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি ২১ জনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকারই ১১ জন। এ ছাড়া ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এদের মধ্যে পাঁচজন বরিশালের। তাছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১৬৪ রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৮৫১ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৩৭৭ জন। তাছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন