News71.com
 Bangladesh
 16 May 24, 11:51 PM
 122           
 0
 16 May 24, 11:51 PM

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব, পদোন্নতি পেলেন দুজন॥

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব, পদোন্নতি পেলেন দুজন॥


নিউজ ডেস্কঃ প্রশাসনের দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। এ ছাড়া অপর প্রজ্ঞাপনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন