News71.com
 Bangladesh
 16 May 24, 11:51 PM
 169           
 0
 16 May 24, 11:51 PM

ডলার সংকটে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের॥

ডলার সংকটে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস বাংলাদেশ ব্যাংক গভর্নরের॥


নিউজ ডেস্কঃ ডলারের মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা দেবে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুব আলম। তিনি বলেন, ডলারের দাম একসঙ্গে সাত টাকার বাড়ানোর ফলে যে পরিমাণ ঋণ বেড়েছে, সে পরিমাণ টাকার দীর্ঘমেয়াদি ঋণের আবেদন করা হয়েছে। কারণ ডলারের দাম বাড়ার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কিছু গ্রাহকের একক ঋণ গ্রহণসীমা অতিক্রম করেছে। বিষয়টি সমাধানে ব্যাংক এবং গ্রাহকভিত্তিক বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন গভর্নর। ফান্ডেড এবং নন ফান্ডেড মিলে ২৫ শতাংশের বেশি ঋণ একজন গ্রাহক না পাওয়ার শর্ত থাকলেও এ পরিস্থিতিতে তাদের জন্য বিশেষ বিবেচনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন