News71.com
 Bangladesh
 16 May 24, 11:52 PM
 193           
 0
 16 May 24, 11:52 PM

১লা জুলাই থেকে বাড়ছে মেট্রোরেলের ভাড়া॥

১লা জুলাই থেকে বাড়ছে মেট্রোরেলের ভাড়া॥


নিউজ ডেস্কঃ মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আর বাড়ছে না। চলতি বছরের আসন্ন বাজেটে জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর কর্মকর্তারা বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছিল। এতে কম হারে ভ্যাট নেওয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী। তাই ১৫ শতাংশ হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে। এনবিআরের দাবি, উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন