News71.com
 Bangladesh
 17 May 24, 12:03 AM
 171           
 0
 17 May 24, 12:03 AM

কয়লার শুল্কে বাড়তে পারে বিদ্যুতের দাম॥

কয়লার শুল্কে বাড়তে পারে বিদ্যুতের দাম॥

নিউজ ডেস্কঃ কয়লা আমদানির ওপর শুল্ক বাড়াতে চায় সরকার। বর্তমানে কয়লা আমদানিতে ৫ শতাংশ শুল্ক আছে। সরকার এটি বাড়িয়ে ২২ শতাংশ করতে চায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ রকম একটি প্রস্তাব শিগগির প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে। সূত্রমতে, জ্বালানি বিভাগ কয়লার আমদানি শুল্ক বাড়াতে চাইলেও জ্বালানি তেলের ক্ষেত্রে তা ১১ শতাংশ কমিয়ে ২২ শতাংশ করতে চায়। গ্যাসের ক্ষেত্রে বর্তমানে আমদানি শুল্ক ২২ শতাংশ। সব ধরনের জ্বালানির আমদানি শুল্ক একই রকম রাখার চিন্তা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সব ধরনের জ্বালানিতে একটি নির্দিষ্ট পরিমাণ আমদানি শুল্ক আরোপ করার চিন্তা করছি আমরা। আমাদের এখানে ডাস্ট এনার্জি কয়লার ওপর মাত্র ৫ শতাংশ আবার জ্বালানি তেলের ওপর ৩৩ শতাংশ শুল্ক রয়েছে। এটির ন্যায্য সমন্বয় দরকার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন