News71.com
 Bangladesh
 19 May 24, 08:58 AM
 94           
 0
 19 May 24, 08:58 AM

চলতি বছরের ডিসেম্বরেই বঙ্গবন্ধু রেলসেতুতে ট্রেন চলাচলের প্রস্তুতি॥

চলতি বছরের ডিসেম্বরেই বঙ্গবন্ধু রেলসেতুতে ট্রেন চলাচলের প্রস্তুতি॥

 

 

 

নিউজ ডেস্কঃ উত্তরে মাথা তুলে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বর্ধিত সময়ের এক বছর আগেই আসছে ডিসেম্বরে এ সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচলের আশা করছে রেল বিভাগ। সেতুটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে। ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে যে দুর্গতি আছে, এ সেতু চালু হলে তা কেটে যাবে। এ ছাড়া আন্তর্জাতিক পথ হিসেবে ভারতের সঙ্গে রেল সংযোগেও এ সেতু মেলবন্ধন হিসেবে কাজ করবে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর চিলাহাটী অংশে ব্রডগেজ পথ নির্মাণ প্রকল্পের কাজও চলছে। অন্যপাশে ভারতের ফুলবাড়ী অংশে শিলিগুড়ি পর্যন্ত রেলপথ নির্মাণ করছে দেশটির রেল বিভাগ। সরেজমিন রেল সেতু এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তাবেষ্টনী দিয়ে দিন-রাত চলছে শেষ মুহূর্তের কাজ। প্রকল্পে রয়েছেন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী। ৫০ পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর ৪ দশমিক ৮ কিলোমিটার স্থাপনা এখন দৃশ্যমান। কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। এখন চলছে সেতুর ওপর ডুয়েলগেজ রেলপথ বসানোর কাজ। সেতুর দু’পাশে নতুন করে নির্মাণ করা হয়েছে রেলস্টেশন। দীর্ঘ প্ল্যাটফর্মের এ স্টেশন দুটি তৈরিতে আধুনিক নির্মাণশৈলী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সেতু ঘিরে পূর্ব ও পশ্চিম পাশের অতিরিক্ত রেলপথ বসানো কাজও শেষ করা হয়েছে। স্টেশন ইয়ার্ড আধুনিকায়ন কাজের জন্য স্টেশন বিল্ডিং, প্ল্যাটফর্ম বাড়ানোসহ ফুট ওভারব্রিজ নির্মাণকাজ শেষের দিকে। এ জন্য বিদ্যমান রেললাইন পুনর্নির্মাণে চারটি লাইন ক্রমান্বয়ে সরিয়ে নতুন ছয়টি রেলপথ স্থাপন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন