
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বৈদেশিক সাহায্য ও অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে সব মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এনইসি আগামী অর্থবছরের (অর্থবছর ’২৫) জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন করেছে।