News71.com
 Bangladesh
 19 May 24, 09:01 AM
 150           
 0
 19 May 24, 09:01 AM

দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে॥জাতীয় পার্টির মহাসচিব

দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে॥জাতীয় পার্টির মহাসচিব

 

 

 

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‌‘দীর্ঘসময় রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। দেশের মানুষ বর্তমান সরকারের ওপর বিরক্ত। আবার বিএনপির ওপরও মানুষ আস্থা রাখতে পারছে না। আন্দোলন-সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না। আজ শনিবার দুপুরে জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে সদস্যসচিব ডা. রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পেশাজীবী পরিষদের লেহাজ উদ্দিন, সাংবাদিক নিশাত শাহরিয়ার, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মো. নুরুজ্জামান, সোয়াইব ইফতেখার, ডা. মো. আজীজ বক্তব্য দেন। মো. মুজিবুল হক চুন্নু আরো বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন