News71.com
 Bangladesh
 19 May 24, 10:16 AM
 158           
 0
 19 May 24, 10:16 AM

২য় ধাপের উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী॥

২য় ধাপের উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী॥

 

 

নিউজ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ১৫৭ উপজেলা নির্বাচন নির্বিঘ্ন করতে আজ রোববার (১৯ মে) মাঠে নামবে বিজিবি, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের আগে পরে মোট  পাঁচদিনের জন্য তারা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা পাঁচদিনের জন্য মাঠে নিয়োজিত থাকবে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পরিপত্র জারি করেছে।পরিপত্র অনুযায়ী, সমতলে সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ জন করে এবং ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ১৯ জনের ফোর্স মোতায়েন থাকবে। দুর্গম ও পার্বত্য এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জনের ফোর্স মোতায়েন থাকবে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সাথে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এদিকে নির্বাচনী অপরাধ আমলে নিয়ে বিচার করার জন্য উপজেলায় থাকবেন একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন