News71.com
 Bangladesh
 19 May 24, 10:16 AM
 138           
 0
 19 May 24, 10:16 AM

প্রজনন নির্বিঘ্ন করতে আজ মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ॥

প্রজনন নির্বিঘ্ন করতে আজ মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ॥

 

 

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার মধ্যরাত থেকে শুরু হবে। এই নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলের মৎস্য মোকামগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে প্রতিবছর নিষেধাজ্ঞা শুরুর আগেই কিছু ট্রলার গভীর সমুদ্রে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মে-জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম। প্রজনন নিরাপদ ও প্রজননের পর রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন