News71.com
 Bangladesh
 21 May 24, 12:00 AM
 133           
 0
 21 May 24, 12:00 AM

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী॥ আলোচনায় বাণিজ্য-বিনিয়োগে প্রাধান্য

আজ ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী॥ আলোচনায় বাণিজ্য-বিনিয়োগে প্রাধান্য


নিউজ ডেস্কঃ বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার আগ্রহ নিয়ে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসবেন তিনি। এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী; আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন হাছান মাহমুদও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে পেনি ওং বলেন, “শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার স্বার্থ এগিয়ে নিতে আমি এ সপ্তাহে বাংলাদেশ ও সিঙ্গাপুর সফর করব।”“ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর এই সময়ে বাংলাদেশে আমার প্রথম সফর করতে পেরে আমি আনন্দিত।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন