News71.com
 Bangladesh
 21 May 24, 12:02 AM
 135           
 0
 21 May 24, 12:02 AM

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠান অবদানের জন্য বঙ্গবন্ধুর নামে পদক দেবে সরকার॥

বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠান অবদানের জন্য বঙ্গবন্ধুর নামে পদক দেবে সরকার॥


নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে এই পদক দেওয়া শুরু হবে; পুরস্কার হিসেবে থাকবে নগদ এক লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের একটি ১৮ ক্যারেট স্বর্ণপদক ও সনদ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিপদক নীতিমালা-২০২৪ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ ও অবদান রাখা, দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক পরিবেশগত ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন ও এই ধরনের কাজের জন্য দেওয়া হবে এই শান্তিপদক।“পুরস্কারের মধ্যে থাকবে ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের একটি স্বর্ণপদক এবং নগদ এক লাখ ডলার। একটি সনদপত্র দেওয়া হবে। প্রতি দুই বছরে একবার দেওয়া হবে। পৃথিবীর যেকোনো দেশ থেকে প্রস্তাব করা যাবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন