News71.com
 Bangladesh
 21 May 24, 10:05 AM
 189           
 0
 21 May 24, 10:05 AM

পুঁজিবাজারে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি॥

পুঁজিবাজারে গুজব প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি॥


নিউজ ডেস্কঃ পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে গুজব রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি।সোমবার (২০ মে) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে যেমন- পুঁজিবাজারের সূচক কোন নির্দিষ্টি দিন বা সময়ে কমবে বা বাড়বে বলে তথ্য ছড়ানো হচ্ছে। পুঁজিবাজারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার কিংবা ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মের অডিও ও ভিডিও ক্লিপের সাহায্যে শেয়ারের দাম বাড়ানো-কমানো সম্পর্কে কোনো উপযুক্ত তথ্য ছাড়াই কোনো নির্দিষ্ট শেয়ার কেনা বা বিক্রি করার উপদেশ দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন