News71.com
 Bangladesh
 21 May 24, 10:06 AM
 197           
 0
 21 May 24, 10:06 AM

ভারতীয় হুন্ডি সিন্ডিকেটের কবজায় ঝিনাইদহ ৪ আসনের এমপি আজিম॥

ভারতীয় হুন্ডি সিন্ডিকেটের কবজায় ঝিনাইদহ ৪ আসনের এমপি আজিম॥

নিউজ ডেস্কঃ ভারতে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনানের সন্ধান গতকাল সোমবার পর্যন্ত পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সন্ধানে ভারতীয় বিশেষ টাস্কফোর্স—এসটিএফের সঙ্গে যোগাযোগ করেছে ডিবি। এসটিএফ ঢাকার ডিবিকে জানিয়েছে যে সর্বশেষ তার অবস্থান ছিল ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরাবাদ এলাকায়। ডিবি ধারণা করছে, ভারতের দিল্লিতে যেতে মুজাফ্ফরাবাদ অতিক্রম করতে হয়। এমপি আজিম হয়তো ট্রেনযোগে কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছিলেন। ডিবির একজন কর্মকর্তা গতকাল বলেন, সোমবার ভারতে জাতীয় নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ হওয়ায় গোয়েন্দা সংস্থা এমপি নিখোঁজের বিষয়ে কোনো তদন্ত করেনি। তাদের কাছে এ সংক্রান্ত কোনো আপডেট নেই।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ভাষ্যমতে এমপি আজিমের বিরুদ্ধে হুন্ডি সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে ভারতে স্বর্ণ চোরাচালানের রুটও তিনি নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে, ঢাকা বা দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে হুন্ডিতে টাকা পাঠানোর সিন্ডিকেটের একটি বড় ‘চেইন’ ঝিনাইদহে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ভারতের হুন্ডি সিন্ডিকেট যোগাযোগ করে ঝিনাইদহে। ঝিনাইদহ থেকে ভারতে নির্দিষ্ট ব্যক্তির কাছে টাকা (ভারতীয় রুপি) পৌঁছে দেওয়ার মেসেজ পাঠানো হয়। এক্ষেত্রে দুই দেশের হুন্ডি সিন্ডিকেটের মধ্যে টাকা/রুপি অবৈধ লেনদেনের সময় একটি মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এমপি আজিমের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন