News71.com
 Bangladesh
 21 May 24, 10:09 AM
 202           
 0
 21 May 24, 10:09 AM

আদালতের নির্দেশ অমান্য করে উচ্ছেদ অভিযান॥ রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে রুল

আদালতের নির্দেশ অমান্য করে উচ্ছেদ অভিযান॥ রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে রুল

নিউজ ডেস্কঃ স্থগিতাদেশ অমান্য করে রাজধানীর মুগদা সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট আটজনকে আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন মো. মশিহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। আর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেছবাহুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন