News71.com
 Bangladesh
 21 May 24, 10:14 AM
 239           
 0
 21 May 24, 10:14 AM

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু॥

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু॥


নিউজ ডেস্কঃ দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার মধ্যে ২৪টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম), বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে। সোমবার (২০ মে) ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা এবং যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৬টি উপজেলায় বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ডের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। বিগত বছরগুলোর নির্বাচনের চেয়ে এবার ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য থাকছেন। এসব প্রস্তুতির পরও ভোটার উপস্থিতির হার নিয়ে চিন্তায় ইসি। রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে যেতে মাইকিং করা হবে বলে জানিয়েছেন। সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোটের হার বেশি হলে আমরা খুশি হব। কিন্তু ভোটার উপস্থিতি বেশি না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন