News71.com
 Bangladesh
 21 May 24, 11:25 PM
 128           
 0
 21 May 24, 11:25 PM

নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রি অব্যাহত॥ আটিআইবি

নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রি অব্যাহত॥ আটিআইবি


নিউজ ডেস্কঃ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) থেকে জাতীয় পরিচয়পত্রের (এআইডি) তথ্য ও মোবাইল ফোনের কল ডেটা রেকর্ডসহ (সিডিআর) নাগরিকের ব্যক্তিগত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ মঙ্গলবার বিকেলে সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় সংস্থাটি। সংস্থাটি বলছে, দেশের সাধারণ নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিতের সাংবিধানিক অঙ্গীকারকে ভূলুণ্ঠিত করে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খসড়া ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৪ দ্রুত পাস করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন