
নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, গেলাম না যুক্তরাষ্ট্রে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। তিনি বলেন, এমনও হতে পারে কাউকে নিষেধাজ্ঞা দিতে হবে। আজিজ পরিচিত মুখ, হয়ত এ কারণেই দিয়েছে। এসব নিষেধাজ্ঞা দিয়ে তো কোনো লাভ নেই। এটার কোনো ফলাফলও নাই। মঙ্গলবার (২১ মে) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর আগে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। সোমবার (২০ মে) দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেট’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।