News71.com
 Bangladesh
 23 May 24, 10:05 AM
 104           
 0
 23 May 24, 10:05 AM

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ॥ আরও ঘনীভূত হওয়ার আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ॥ আরও ঘনীভূত হওয়ার আভাস


নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া। আশঙ্কা রয়েছে বজ্রপাতের।

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দারবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন