News71.com
 Bangladesh
 25 May 24, 09:52 AM
 146           
 0
 25 May 24, 09:52 AM

বাংলাদেশ উপকুলে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হানবে কাল॥

বাংলাদেশ উপকুলে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হানবে কাল॥

 

 

 

নিউজ ডেস্ক: ’ঘূর্ণিঝড় প্রবণ’ এই মাসে বঙ্গোপসাগরে অতিদ্রুত তৈরী হয়েছে একটি ঘূর্নাবর্ত। গতকাল শুক্রবার রাতে গভীর নিম্নচাপে পরিনত হওয়ার পর শক্তি সঞ্চয় করে আজ শনিবার ঘূর্ণিঝড় ’রেমাল’-এ রূপ পরিগ্রহ করতে পারে। অত:পর সাগরের জলরাশি থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে ক্রমাগত শক্তি বাড়িয়ে আগামীকাল রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝখান দিয়ে স্থলভাগে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে। উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ উঠতে পারে ১৩০ কিলোমিটার পর্যন্ত। গতকাল রাত ১০ টায় নিম্নচাপ কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাগর।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী এর অভিমুখ এখন বাংলাদেশের দিকে। গতকাল বাংলাদেশ আবহাওয়া দফতর দেশের চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদগণ মডেল বিশ্লেষণ করে বলছেন,আঘাত হানার সময় সাত-আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলভাগ প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালায় সারা দেশের আকাশ ছেয়ে যেতে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন