News71.com
 Bangladesh
 27 May 24, 01:29 PM
 99           
 0
 27 May 24, 01:29 PM

অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়॥সালমান এফ রহমান

অর্থনৈতিক চ্যালেঞ্জ আমাদের দোষে নয়॥সালমান এফ রহমান


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের অর্থনীতি এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এটা আমাদের দোষে নয়, আমাদের মিস ম্যানেজমেন্টের কারণে এই চ্যালেঞ্জগুলো আসে নাই। আজ রোববার আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভার শুরুতে সালমান এফ রহমান এসব কথা বলেন।


কোভিড ও ইউরোপে যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে জানিয়ে এফ রহমান বলেন, ‘কোভিডের আগপর্যন্ত আমরা ভালোই করছিলাম। আমাদের অর্থনীতি স্থিতিশীল ছিল। কোভিড আমরা ভালোভাবে মোকাবিলা করেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হলো। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। এর ফলে ডলারের দাম বেড়ে গেল আর তাতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়ল। কমোডিটি, সার ও জ্বালানির দাম বেড়ে গেল। যে তিনটা জিনিস আমরা আমদানি করি, সেগুলোর দাম অনেক বাড়ল। আমাদের অর্থনীতির ওপরেও চাপ বাড়ল।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন