News71.com
 Bangladesh
 27 May 24, 01:30 PM
 115           
 0
 27 May 24, 01:30 PM

দিল্লির দিনক্ষণের ওপর নির্ভর করছে শেখ হাসিনার বেইজিং সফর॥

দিল্লির দিনক্ষণের ওপর নির্ভর করছে শেখ হাসিনার বেইজিং সফর॥

 

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর কোথায় হবে তা নিয়ে যেন প্রতিযোগিতায় নেমেছে চীন ও ভারত। জুলাইয়ের প্রথম দিকে বেইজিংয়ের পক্ষ থেকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে প্রায় একই সময়ে ভারত সফরেরও আমন্ত্রণ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লিতে হতে যাচ্ছে। যদিও এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তাই চীন সফরের সময়ও চূড়ান্ত করা যাচ্ছে না। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আগামী ৩ জুন বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হবে। এ বৈঠকে যোগ দিতে চীন যাবেন মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে তিনি ৪ জুন ঢাকা ফিরবেন। এ প্রসঙ্গে এক কর্মকর্তা সমকালকে বলেন, এবারের দুই দেশের এফওসিতে মূলত প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়টি প্রাধান্য পাবে। এতে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করাসহ সই হতে পারে এমন চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হবে। এ বৈঠকে চীনের অগ্রাধিকারের বিষয় বুঝতে চাইবে ঢাকা। একই সঙ্গে ঢাকার প্রত্যাশার বিষয়ও বেইজিংকে জানিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন