News71.com
 Bangladesh
 27 May 24, 07:21 PM
 111           
 0
 27 May 24, 07:21 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক॥

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক॥


নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। সোমবার (২৭ মে) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে চার দিনের সফরে রোববার রাতে এই প্রতিনিধি দলটি ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অ্যাডভোকেসি করা ‘বাংলাদেশ-ইউএস বিজনেস কাউন্সিল’র প্রেসিডেন্ট অতুল কেশাপ। তার সঙ্গে রয়েছেন কাউন্সিলের উচ্চপর্যায়ের নির্বাহীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ অনেকেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন