News71.com
 Bangladesh
 27 May 24, 07:22 PM
 91           
 0
 27 May 24, 07:22 PM

স্থলভাগে এসে দুর্বল ঘূর্নিঝড় রেমাল॥উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপৎসংকেত

স্থলভাগে এসে দুর্বল ঘূর্নিঝড় রেমাল॥উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপৎসংকেত

 

নিউজ ডেস্কঃ দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে দেওয়া ১০ নম্বর মহাবিপৎসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। আবার চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া ৯ নম্বর মহাবিপৎসংকেতও প্রত্যাহার করা হয়েছে। চার বন্দরেই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলা ১১টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেমালের দুর্বল হয়ে যাওয়ার তথ্য জানান। তিনি বলেন, রেমাল এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। আর আরও বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন