News71.com
 Bangladesh
 27 May 24, 10:48 PM
 129           
 0
 27 May 24, 10:48 PM

শাহবাগ-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ॥

শাহবাগ-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ॥

 

নিউজ ডেস্কঃ শাহবাগ-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলে হয়, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের ওপর ঝড়ে গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। এতে আরও বলা হয়, তবে উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে এবং খুব দ্রুত শাহবাগ-মতিঝিল রুট চালুর চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন