News71.com
 Bangladesh
 29 May 24, 12:18 AM
 111           
 0
 29 May 24, 12:18 AM

স্ত্রী-সন্তানসহ বেনজীরকে দুদকে তলব॥

স্ত্রী-সন্তানসহ বেনজীরকে দুদকে তলব॥

নিউজ ডেস্কঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদের জন্য একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদেরও তলব করা হয়েছে দুদকে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজীরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা। এটাও খতিয়ে দেখা হবে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন