News71.com
 Bangladesh
 29 May 24, 12:35 AM
 113           
 0
 29 May 24, 12:35 AM

এবার বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতায় নজর দিতে হবে॥ ড. আতিউর রহমান

এবার বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতায় নজর দিতে হবে॥ ড. আতিউর রহমান

 

নিউজ ডেস্কঃ আগামী বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। তিনি বলেন, ‘গরিবের জন্য সবচেয়ে বড় কর হলো মূল্যস্ফীতি। মানুষের কষ্ট লাঘবে এখানে নজর দিতে হবে। আগামী বাজেটে প্রবৃদ্ধির কথা না বলাই ভালো। আমাদের প্রবৃদ্ধির হার অনেক ভালো। তাই এবার প্রবৃদ্ধি কম হলেও আগামী বাজেটে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দিতে হবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় এসব কথা বলেন আতিউর রহমান। সংস্থাটির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। সংসদ সদস্য ও বিভিন্ন অংশীজনকে বাজেট বিষয়ে তথ্য ও গবেষণা সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয় যৌথভাবে ‘আমাদের সংসদ’ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন