News71.com
 Bangladesh
 29 May 24, 11:10 AM
 79           
 0
 29 May 24, 11:10 AM

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস॥ নিয়োগ কার্যক্রম স্থগিত হাইকোর্টে

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস॥ নিয়োগ কার্যক্রম স্থগিত হাইকোর্টে

 

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষাসহ নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গত ২৯ মার্চ তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধান করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এসংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং নতুন করে পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল তিন লাখ ৪৯ হাজার ২৯৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন