News71.com
 Bangladesh
 29 May 24, 11:32 PM
 93           
 0
 29 May 24, 11:32 PM

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৪ জনের জামিন বহাল, রিমান্ড নামঞ্জুর॥

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৪ জনের জামিন বহাল, রিমান্ড নামঞ্জুর॥

 

নিউজ ডেস্কঃ জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৪ জনের রিমান্ড ও জামিন বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন, ট্রান্সকম গ্রুপের হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন, প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া এবং করপোরেট ফাইন্যান্সের পরিচালক কামরুল হাসান।

এদিন মামলার চার আসামির উপস্থিতিতে আদালতে শুনানি শুরু হয়। গুলশান ও বনানীর পৃথক দুই মামলায় তাদের জামিন বাতিল চেয়ে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন বাতিল পূর্বক রিমান্ডের আবেদন না মঞ্জুর করেন। গত ২২ ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় পৃথক তিন মামলা করেন। মামলায় ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ আনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন