News71.com
 Bangladesh
 29 May 24, 11:40 PM
 105           
 0
 29 May 24, 11:40 PM

রাজধানীর নিন্ম আয়ের মানুষের জন্য ১৩৫০০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ সরকারের॥

রাজধানীর নিন্ম আয়ের মানুষের জন্য ১৩৫০০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ সরকারের॥

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শহরে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জন্য আবাসন প্রকল্পের অংশ হিসেবে ১৩৫০০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় টঙ্গীর দত্তপাড়ায় তিনটি পর্যায়ে ১০০টি বহুতল ভবনে ১৩৫০০টি ফ্ল্যাট নির্মাণের যে প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে তা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার নির্দেশনা দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ উদ্দেশ্যে গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে একটি সভাও অনুষ্ঠিত হয়েছিল। সভা থেকে জানা যায়, ইতোমধ্যে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন