News71.com
 Bangladesh
 31 May 24, 10:36 AM
 148           
 0
 31 May 24, 10:36 AM

মিয়ানমারের কোনো নাগরিককে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না॥স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের কোনো নাগরিককে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না॥স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার থেকে কোনো মানুষকে আর আসতে দেওয়া হবে না। সে রোহিঙ্গা হোক বা অন্য কেউ হোক কাউকেই আর আসতে দেওয়া হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, তারা (রোহিঙ্গারা) বিভিন্ন দল উপদলে বিভক্ত, এ কারণে ক্যাম্পে খুন-হত্যা হচ্ছে। এসব বন্ধে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধে আরাকান আর্মি এগিয়ে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি ছাড়াও আরও ক্ষুদ্র ক্ষুদ্র দল যুদ্ধ করছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা দেখা দিয়েছে। আমরা চাই ক্যাম্পে হত্যা বন্ধ হোক, কোনো দুর্ঘটনা যেন না ঘটে সে জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন