News71.com
 Bangladesh
 25 Jun 24, 06:19 PM
 142           
 0
 25 Jun 24, 06:19 PM

বাংলাদেশকে তৃতীয় কিস্তির ১১২ কোটি ডলার ঋণ দিল আইএমএফ॥

বাংলাদেশকে তৃতীয় কিস্তির ১১২ কোটি ডলার ঋণ দিল আইএমএফ॥

 

 

 

 

নিউজ ডেস্ক:  ব্যয়যোগ্য রিজার্ভে ঘাটতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিশ্রুত ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির ঋণ পেল বাংলাদেশ। আজ সোমবার রাতে ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে প্রায় ১ দশমিক ১২ বিলিয়ন বা ১১২ কোটি ডলারের কিস্তি অনুমোদন দেওয়া হয়। বংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করছেন।

 

মেজবাউল হক বলেন, ‘আন্তর্জাতিক অর্থ তহবিলের পক্ষ থেকে দাপ্তরিকভাবে আমাদের ঋণের তৃতীয় কিস্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তৃতীয় কিস্তি হিসাবে ১ দশমিক ১১৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ। এই অর্থ দুই কর্মদিবসের মধ্যে আমাদের হিসাবে জমা হবে, যা রিজার্ভে যোগ হলে বৈদেশিক মুদ্রার মজুত বেড়ে যাবে। গতকাল সোমবার মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ থেকে প্রায় ৫ দশমিক ২৫ বিলিযন ডলার বাদ দিলে বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেখান থেকে বিভিন্ন চলতি দায় বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ হিসাবে আইএমএফের বেঁধে দেওয়া ১৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের লক্ষ্যপূরণে সহায়ক হবে।’ 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন